© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাত ছাড়া করল বাংলাদেশ

শেয়ার করুন:
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
১১:০৭ পিএম | ০৩ মার্চ, ২০২৩
ব্যাটিং কিংবা বোলিং-ফিল্ডিং সব বিভাগেই আজ ব্যর্থ বাংলাদেশ দল। সেটার খেসারতও দিতে হয়েছে চড়া মূল্যে। বড় হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল তামিম ইকবালের দল। 

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তামিমরা, আগে ব্যাট করে জেসন রয়ের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাটিং বিপর্যয়ে ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ হারে ১৩২ রানে। এই হারে প্রায় ৬ বছর পর ঘরের মাঠে সিরিজ হারের স্বাদ পেল বাংলাদেশ। ২০১৬ সালে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ হেরেছিল তারা।

মন্তব্য করুন