© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত

শেয়ার করুন:
ইফতারে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ১৩ এপ্রিল, ২০২৩

<div>রমজানে ইফতারে রোজ শরবত চাই-ই চাই। আর সেই শরবত যদি হয় মৌসুমী ফলে তবে তো কথাই

রমজানে ইফতারে রোজ শরবত চাই-ই চাই। আর সেই শরবত যদি হয় মৌসুমী ফলে তবে তো কথাই নেই। কেননা, মৌসুমী রোগের দাওয়াত মেলে মৌসুমী ফলে। এই রমজানে ইফতারে খেতে পারেন কাঁচা আমের শরবত। এই গরমে প্রাণ জুড়াতে কাঁচা আমের শরবতের জুড়ি নেই। হাতের কাছেই মিলছে কাঁচা আম। চাইলে সহজেই বাসাতে তৈরি করতে পারেন কাঁচা আমের শরবত।

উপকরণ

কাঁচা আম: ৫-৬টি

পানি: প্রয়োজনমতো

বিট লবণ: ১ চা চামচ

কাঁচামরিচ: ৫-৬টি

চিনি: স্বাদমতো

প্রণালি কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে পানি, আম, বিট লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি মিশিয়ে মিষ্টির পরিমাণ ঠিক করে নিন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের শরবত।

মন্তব্য করুন