© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপ্রিলে আসছে গ্যালাক্সি এস১০ ফাইভজি

শেয়ার করুন:
এপ্রিলে আসছে গ্যালাক্সি এস১০ ফাইভজি
feature-desk
০৬:২২ পিএম | ২১ মার্চ, ২০১৯

গ্যালাক্সি এস১০ ফাইভজি দক্ষিণ কোরিয়ার বাজারে ৫ এপ্রিল আসছে বলে নিশ্চিত করেছে স্যামসাং। ডিভাইসটি প্রি-অর্ডার করার সুযোগ থাকবে না এবং বাজার থেকে সরাসরি কিনতে হবে। চলতি মাসের শেষেই ডিভাইসটি বাজারে আসার কথা ছিল। কিন্তু ফাইভজি নিয়ে টেলিকম প্রতিষ্ঠান ও দক্ষিণ কোরিয়া সরকারের আলোচনা চলতে থাকায় ডিভাইসটি বাজারে আনার তারিখ পিছিয়ে দেয় স্যামসাং।

গ্যালাক্সি এস১০ ফাইভজি দক্ষিণ কোরিয়ার বাজারে ৫ এপ্রিল আসছে বলে নিশ্চিত করেছে স্যামসাং। ডিভাইসটি প্রি-অর্ডার করার সুযোগ থাকবে না এবং বাজার থেকে সরাসরি কিনতে হবে।

চলতি মাসের শেষেই ডিভাইসটি বাজারে আসার কথা ছিল। কিন্তু ফাইভজি নিয়ে টেলিকম প্রতিষ্ঠান ও দক্ষিণ কোরিয়া সরকারের আলোচনা চলতে থাকায় ডিভাইসটি বাজারে আনার তারিখ পিছিয়ে দেয় স্যামসাং।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি ভেরিজন ফাইভজি নেটওয়ার্ক চালু করবে ১১ এপ্রিল। তাই এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস১০ ফাইভজি পাওয়া যাবে না।

ফোনটিতে আছে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে। পেছনে দেওয়া হয়েছে চারটি রিয়ার ক্যামেরা। সামনে রয়েছে দুটি ক্যামেরা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে ফোনটি। আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫।

ফোনটির দাম কত হবে তা জানায়নি স্যামসাং। ধারণা করা হচ্ছে, ফোনটির দাম ১ লাখ ১১ হাজার ৮৮৮ টাকা আশেপাশে থাকবে।

সূত্র: টেকশহর

 

টাইমস/এমএএইচ/এসআই

মন্তব্য করুন