© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সকালের ৩ অভ্যাস: দূর করবে হজমের সমস্যা

শেয়ার করুন:
সকালের ৩ অভ্যাস: দূর করবে হজমের সমস্যা
মোজো ডেস্ক
০৯:৪১ এএম | ২১ আগস্ট, ২০২৩

<div>দৈনন্দিন জীপন-যাপনের সঙ্গেই যেন মিশে আছে গ্যাস-অম্বলের সমস্যা। হজমের গোল

দৈনন্দিন জীপন-যাপনের সঙ্গেই যেন মিশে আছে গ্যাস-অম্বলের সমস্যা। হজমের গোলমালে ওজন বেড়ে যেতে পারে। তাই ছিপছিপে থাকতে হজমজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখা জরুরি। তবে হজমের গোলমাল ঠেকাতে অনেকে বিভিন্ন ওষুধ খান। এই ধরনের ওষুধ বেশি না খাওয়াই ভালো। শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাতে অনেক সময় হিতে বিপরীত হয়। বরং হজমের গোলমাল ঠেকাতে সকালের কিছু অভ্যাস করা জরুরি। 

ভেজানো কাঠবাদাম খান : কাঠবাদাম শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই বাদামে রয়েছে ভিটামিন ই, ম্যাগমেশিয়াম, ম্যাঙ্গানিজ, প্রোটিন, মিনারেলসের মতো উপাদান। প্রতিটি উপাদান শরীর ভেতর থেকে সুস্থ রাখে, হজমের গোলমাল কমায়। ড্রাই ফ্রুটস খান অনেকেই। তবে কাঠবাদাম সে ভাবে খেলে হবে না। হজমের সমস্যা ঠেকাতে কাঠবাদাম খেতে হবে ভিজিয়ে।

সামান্য গরম লেবুপানি : ওজন ঝরাতে খালিপেটে লেবুপানি খান অনেকেই। তবে এই পানীয় শুধু ওজন ঝরাতে উপকারী নয়। হজমের সমস্যা থেকে দূরে রাখতেও এর ভূমিকা অনেক। লেবুতে থাকা অ্যাসিড পেটে গ্যাস জমতে দেয় না। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় লেবুপানি। তাই নিয়ম করে খালিপেটে যদি খেতে পারেন এই পানীয়, তা হলে উপকার পাবেন।

শরীরচর্চা : সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়ম করে এই অভ্যাস করলে অনেক রোগবালাই থেকে দূরে থাকা যায়। হজমের সমস্যাও কমে। তবে কী ধরনের শরীরচর্চা করলে তবেই এই উপকার পাওয়া যায়, তা জেনে নেয়া জরুরি। স্ট্রেচিং করতে পারেন কিংবা যোগাসন। তবে জিম করার প্রয়োজনীয়তা নেই।

মন্তব্য করুন