© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটে প্রথম ‘লাল কার্ড’ দেখে নারাইনের ইতিহাস

শেয়ার করুন:
ক্রিকেটে প্রথম ‘লাল কার্ড’ দেখে নারাইনের ইতিহাস
মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ২৮ আগস্ট, ২০২৩

প্রথম ক্রিকেটার হিসেবে লাল কার্ড দেখেছেন এই স্পিনার। নতুন নিয়মের প্রথম শিকারটা হলেন সুনীল নারাইন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই নিয়ম এবারই নতুন চালু হয়েছে। ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ড দেখানোর প্রচলন শুরু করেছে সিপিএল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং প্যাট্রিয়টস-ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটসের ইনিংসের সময় ঘটে এই ঐতিহাসিক ঘটনা।

অন ফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ টানা তিন ওভার মন্থর বোলিংয়ের কারণে লাল কার্ড দেখান নাইট রাইডার্সকে। আর এর মাধ্যমে ইতিহাসের অংশ হলেন নারাইন। 

মন্তব্য করুন