© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীতে ত্বকের রুক্ষতা দূর করতে কফির ব্যবহার

শেয়ার করুন:
শীতে ত্বকের রুক্ষতা দূর করতে কফির ব্যবহার
মোজো ডেস্ক
০১:৩৯ পিএম | ১৫ জানুয়ারি, ২০২৪

<div>শীতে বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকায় ত্বকেও অত্যন্ত প্রভাব পড়ে। এর ফলে ত্...

শীতে বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকায় ত্বকেও অত্যন্ত প্রভাব পড়ে। এর ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। ত্বকের রুক্ষতা দূর করতে মেনে চলতে পারেন কয়েকটি নিয়ম। যেমন-

১. রোজ ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বক ময়শ্চারাইজ করতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল ব্যবহার করলে ত্বকের রুক্ষতা দূর হয়ে যায়।

২. শীতে মুখে চিনি ও কফি লাগাতে পারেন। চিনি ও কফি হল প্রাকৃতিক স্ক্রাবার। এই দুই উপাদানে ত্বকের মৃত কোষ দূর হয়। ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর হয়।

৩. ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন। হিউমিডিফায়ারে ঘরের আদ্রতা বজায় থাকে। পাশাপাশি ত্বকও মশ্চারাইজড থাকে। এই যন্ত্রের ব্যবহারের ফলে ত্বকের রুক্ষতা দূর হয়।

৪. শীতের সময় অবশ্যই হালকা গরম পানিতে গোসল করুন। তা না হলে ত্বক রুক্ষ হয়ে পড়ে। শীতে খুব ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠিক নয়।

৫. শীতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। এই মৌসুমে শরীর অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই শরীর হাইজ্রেডেট রাখতে দিনে ৩ থেকে ৪ লিটার পানি খেতে হবে।

মন্তব্য করুন