বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচ বাতিল
০৯:৪২ পিএম | ২৮ মে, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব শুরুর আগে প্রতিযোগী দেশগুলো নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে। বাংলাদেশও আজ (মঙ্গলবার) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু একটি বলও মাঠে গড়ানোর আগে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি। বৃষ্টির বাগড়ায় ম্যাচের ভেন্যু ডালাস প্রেইরি স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।