© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইলফলকের ম্যাচ জয়ে রাঙাতে চান জ্যোতি

শেয়ার করুন:
মাইলফলকের ম্যাচ জয়ে রাঙাতে চান জ্যোতি
মোজো ডেস্ক
০১:০৯ পিএম | ০৩ অক্টোবর, ২০২৪
নারী ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতি পরিচিত নাম। বাংলাদেশ নারী জাতীয় দলের দায়িত্ব অনেকদিন ধরেই তার হাতে। সময়ের সঙ্গে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম বড় ভরসা হিসেবে। সেই জ্যোতির সামনে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাইলফলক স্পর্শ করার হাতছানি।

সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। আজকের ম্যাচটি হবে টি-টোয়েন্টিতে জ্যোতির শততম। মাঠে নামলেই গড়বেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ১০০ ম্যাচ খেলার কীর্তি।

এমন ম্যাচের আগে জ্যোতির ভাবনায় জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ জয়টি এসেছিল ২০১৪ সালে। এরপর আরও ১৬ ম্যাচ খেললেও সঙ্গী হয়েছে হারের তিক্ততা। এবার সেসব ভুলে জয়ের প্রত্যাশা অধিনায়কের।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘১০০ ম্যাচ মানে অনেক বড় ব্যাপার। এতটা পথ পাড়ি দিয়েছি, ভাবতেই ভালো লাগে। আমার জন্য বিশাল অর্জন এটি। যদি সুস্থ থাকি ও খেলতে পারি, অবশ্যই চাইব ম্যাচটি জিততে। আমরা এখানে ভালো পারফর্ম করতে পারলে তা বাংলাদেশের মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’

সামর্থ্য ও বিশ্বকাপের অভিজ্ঞতা বিবেচনায় স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে আগের চার দেখাতেই শেষ হাসি জ্যোতিদের। তবে, এই টুর্নামেন্টে গত ১০ বছর জয়বিহীন বাংলার মেয়েরা। চলতি আসরে জ্যোতিরা তাই চান জয়ের ধারায় ফিরতে।

মন্তব্য করুন