© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

শেয়ার করুন:
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক
মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ২১ অক্টোবর, ২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের আলী অনিক। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল এ ব্যাটারের।

এদিকে মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাহিরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।

মন্তব্য করুন