© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ বছরে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ, অংশ নিবে আইসিসির যেসব টুর্নামেন্টে

শেয়ার করুন:
৪ বছরে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ, অংশ নিবে আইসিসির যেসব টুর্নামেন্টে
মোজো ডেস্ক
০৯:৫৮ এএম | ০৫ নভেম্বর, ২০২৪
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৫ সালের মে মাস থেকে ২০২৯ সালের এপ্রিল পর্যন্ত নারী ক্রিকেটের চার বছরের নতুন এফটিপি প্রকাশ করেছে। এই চার বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৪০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

যেখানে আইসিসি টুর্নামেন্ট ছাড়াও ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে ৬৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চক্রে উইমেনস চ্যাম্পিয়নশিপে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে সিরিজ খেলবে টাইগ্রেসরা।

আইসিসির নতুন চক্রের শুরুটা হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। বাংলাদেশ প্রথম সিরিজটি খেলতে চলতি মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর করবে টাইগ্রেসরা।

আই চার বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৬ ও ২০২৮) ও একটি ওয়ানডে বিশ্বকাপে (২০২৫) রয়েছে। এছাড়া এই চক্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারী চ্যাম্পিয়নস ট্রফি। 

২০২৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ফরম্যাটের এই চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে ছয়টি দল। প্রথমবারের নারী চ্যাম্পিয়নশিপে ১১ দল অংশগ্রহণ করবে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে জিম্বাবুয়ে।

এছাড়া মেয়েদের প্রিমিয়ার লিগ (ভারতের ঘরোয়া টুর্নামেন্ট), বিগ ব্যাশ (অস্ট্রেলিয়া) ও দ্য হান্ড্রেডের জন্য আলাদা উইন্ডো বরাদ্দ রাখা হয়েছে।

মন্তব্য করুন