© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিকে ঈর্ষা করিনি: নেইমারকে এমবাপ্পের জবাব

শেয়ার করুন:
মেসিকে ঈর্ষা করিনি: নেইমারকে এমবাপ্পের জবাব

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
০৪:০৯ পিএম | ২৩ জানুয়ারি, ২০২৫
প্যারিস সেন্ট-জার্মেই দলের পুরনো সহযোদ্ধা নেইমারের অভিযোগের পর, প্রথমবারের মতো মুখ খুলেছেন কিলিয়ান এমবাপ্পে। নেইমার দাবি করেছিলেন, পিএসজিতে লিওনেল মেসির যোগদানের পর, এমবাপ্পে মেসিকে ঈর্ষা করতে শুরু করেছিলেন। তবে এমবাপ্পে তাঁর এই অভিযোগের জবাবে একেবারে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এমবাপ্পে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে জানান, আমি এখন রিয়াল মাদ্রিদে আমার ক্যারিয়ার নিয়ে মনোযোগী। নেইমারের প্রতি আমার সম্মান রয়েছে, আর প্যারিসে একসাথে কাটানো সময়গুলো আমি শুধু ইতিবাচকভাবে স্মরণ করি। তিনি আরও জানান, আমার তেমন কিছু বলার নেই, কারণ সবসময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল এবং আমরা একে অপরকে সমর্থন করেছি।

নেইমার পডকাস্টে জানিয়ে ছিলেন, মেসির পিএসজিতে যোগ দেওয়ার পর, এমবাপ্পের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছিল। তাঁর দাবি, মেসির দিকে আমার মনোযোগ বেশি হলে, এমবাপ্পে কিছুটা ঈর্ষা অনুভব করেছিল।

এমবাপ্পে তাঁর জবাবে বলেন, আমি সবসময় পেশাদার এবং আমি বিশ্বাস করি, সম্পর্কগুলোর প্রতি সম্মান থাকা উচিত। আর আমি এখন নতুন চ্যালেঞ্জে নিয়ে রিয়াল মাদ্রিদে মনোযোগী। নেইমার এবং তার পরিবারকে আমার শুভকামনা রইল।

টিএ/

মন্তব্য করুন