ঢাকা ক্যাপিটালস এর সফলতা জাতীয় দলের জন্য স্বস্তি!
ছবি: সংগৃহীত
০১:৩৭ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
বিপিএলে দল কিনে কতোটা সফল শাকিব খান? শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বিপিএল এ খুব একটা সফল নয় এ পর্যন্ত। তবে দলটি জাতীয় দলের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে দারুণভাবে সফল। ফ্র্যাঞ্চাইজি ঢাকাকে দলটি ঢেলে না দিতে পারলেও, অনেকটাই দিয়েছেন জাতীয় দলকে।
ক্রিকেট লীগে দল কিনে বেশ দর্শকের কাছে বেশ নন্দিত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ঢালিউড কিং শাকিব খানও সে তালিকায় নাম লেখালেন এবারের বিপিএল এ দল কিনে। কিং খানের দলে খেলে বহুদিন বাদে ফর্মে ফিরলেন ড্যাসিং ওপেনার লিটন দাস। হারিয়ে যাওয়া তারা সাব্বির রহমানও জানান দিয়েছেন ভালো কিছুর। এদিকে ড্রাফটে কোনো দল না পাওয়া মোসাদ্দেকও অবদান রেখেছেন ঢাকার শেষ দুই ম্যাচে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দীর্ঘদিনের হতাশার নাম লিটন কুমার দাস। লিটনের দৃষ্টিনন্দন সেই শর্টগুলোর দেখা মিলছিলোনা বহুদিন। হঠাৎ জ্বলে উঠেছেন নিভু নিভু লিটন দাস। তার যেনোতেনো ফেরা নয়। দূর্দান্ত এক সেঞ্চুরিতে জানান দিয়েছেন ফুড়িয়ে যাননি তিনি। সেঞ্চুরিটাও করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দল থেকে বাদ পরার দিনেই। এলকেডি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ভিড়বেন কিনা এখনো নিশ্চিত নয়। তবে দলের অন্যতম ভরসা যিনি, তার এমন প্রত্যাবর্তন দলকে স্বস্তি দেবে তা বলাই যায়।
লিটনের সাথে ছন্দে ফেরার তালিকায় আছেন সাব্বির রহমানও। সাব্বির তো হারিয়ে গিয়েছিলেন সেই কবেই। অনেকে ধরেই নিয়েছিলো আর ফেরা হবেনা ফর্মে। সেই সাব্বির ফিরলেন ঢাকা ক্যাপিটালস এর এক ঝড়ো ইনিংসে। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে দেখা মিলেছিলো অতীতের সেই খুনে মেজাজে খেলা সাব্বিরকে।
বিপিএল ড্রাফটে দলই পাননি মোসাদ্দেক। মাঝপথে দলের প্রয়োজনে সেই মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। দলটির শেষ দুই ম্যাচে অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন মোসাদ্দেকও।
ঢাকা ক্যাপিটালস এর সবচেয়ে ঝলমলে তারাটির নাম তানজিদ তামিম। মাঠের বড়ভাই তামিম ইকবালের বিদায়ের পর ওপেনিং এর গুরুদায়িত্ব এখন তানজিদ তামিমের কাধেই। সে দায়িত্ব পালনে প্রস্তুত তিনি। জানালেন বিপিএল এর ১১ তম আসরের সর্বোচ রান সংগ্রাহক হয়ে। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তিন নাম্বারে অবস্থান করছেন লিটন কুমার দাস।
টিএ/