© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড ব্যবধানে জয়

শেয়ার করুন:
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড ব্যবধানে জয়

ছবি: সংগৃহীত

সাদমান রাফিদ
০৫:৩৫ পিএম | ২৫ জানুয়ারি, ২০২৫
ফুটবল মানেই প্রতিদ্বন্দ্বিতা, আর আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই উত্তেজনার চূড়ান্ত ধারা। তবে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয় ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে। ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরে এত বড় ব্যবধানে জয় এর আগে কখনোই পায়নি আর্জেন্টিনা।

স্পেনের ভ্যালেন্সিয়ার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মাত্র ১১ মিনিটেই আর্জেন্টিনা করে ৩ গোল। রিভার প্লেটের প্রতিভা ইয়ার সুবিয়াব্রের প্রথম গোলের পর ম্যানচেস্টার সিটির তরুণ তারকা ক্লাউদিও এচেভেরি দ্বিতীয় গোলটি করেন। এর পর ব্রাজিলের ডিফেন্ডার ইগর সেরাতোর আত্মঘাতী গোল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করেন অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগো।

এই জয় শুধু বড় ব্যবধানে ব্রাজিলকে হারানোর নয়, জাতীয় দলের যে কোনো স্তরে ব্রাজিলের বিপক্ষে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। ১৯৪০ সালে রোকা কাপে ৬-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ক্লাউদিও এচেভেরির দল।

আর্জেন্টিনার এই জয় তাদের আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে বড় আত্মবিশ্বাস জোগাবে।

টিএ/

মন্তব্য করুন