© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ বলে আউট হবে দুজন, অদ্ভুত সব নিয়ম বিগ ব্যাশে

শেয়ার করুন:
১ বলে আউট হবে দুজন, অদ্ভুত সব নিয়ম বিগ ব্যাশে

ছবি: সংগৃহীত

সাদমান রাফিদ
০২:১৩ পিএম | ২৬ জানুয়ারি, ২০২৫
এক বলে আউট করা যাবে ২ ব্যাটারকে। শুনতে অদ্ভূত শোনালেও , ক্রিকেট নিয়মে এমনই কিছু পরিবর্তন করতে যাচ্ছে বিশ্বব্যাপি আলোচিত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ। আগামী মৌসুমে এ পরিবর্তনের চিন্তা করছে কর্তৃপক্ষ।

এই নিয়ম কার্যকর হলে, এক বলেই রান আউট করা যাবে দুই ব্যাটারকে । ফিল্ডিং দল যদি একসাথে দুই প্রান্তের স্টাম্প ভাঙতে পারে তবেই দুই ব্যাটারকে রান আউট করা যাবে। এখন পর্যন্ত এমন পরিস্থিতিতে এক প্রান্তের ব্যাটার রানআউট হলেও অপর প্রান্তের ব্যাটারকে আউট করা হতো না। তবে নতুন নিয়মের ফলে, এক বলেই দুটি রানআউট করা সম্ভব হবে।

আরেকটি নতুন চিন্তা হলো, বোলিংয়ের নিয়মে পরিবর্তন আনা। ক্রিকেট নিয়মে একজন বোলার, এক ওভারে ৬ টি বল করতে পারে। কিন্তু নতুন নিয়মে একজন বোলার এক ওভারে বল করতে পারবে টানা ১২ টি । এতে ফিল্ডিং পরিবর্তনের সময়ও কমে যাবে, আর খেলার গতিও বাড়বে। তবে, প্রতি দল এক ম্যাচে শুধু দুটি টানা দুই ওভার বল করতে পারবে।

 বিগ ব্যাশ কর্তৃপক্ষ ডট বলের বিষয়ে নতুন নিয়ম নিয়ে ভাবছে। যদি কোনো ব্যাটার ৬ বল ডট খেলেন, তাকে আউট ঘোষণা করা হতে পারে। এবং কোনো বোলার যদি মেডেন ওভার করেন, তিনি অতিরিক্ত একটি ওভার বল করার সুযোগ পাবেন।

এমনকি বিগ ব্যাশে ফিল্ডিংয় করতে না চাইলেও পরিবর্তন আসবে। এমন অনেক ক্রিকেটার আছেন যারা কেবল ব্যাটিংয়ে মনোযোগী। তাদের জন্য বিশেষ নিয়ম রাখা হতে পারে, যেখানে তারা শুধুমাত্র ব্যাটিং করতে পারবেন। ফিল্ডিংয়ের দায়িত্ব থাকবে অন্যদের।

এই চমকপ্রদ নিয়মগুলো আগামী মৌসুমে খেলার আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সব নিয়মই এখনো আলোচনায় রয়েছে। জানা গেছে, দলগুলোর মতামতের পর সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

টিএ/

মন্তব্য করুন