© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় লিটন

শেয়ার করুন:
ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় লিটন

ছবি: সংগৃহীত

সাদমান রাফিদ
০৪:১৩ পিএম | ২৭ জানুয়ারি, ২০২৫
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা টেস্ট ইনিংসের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছে লিটন দাসের একটি অবিস্মরণীয় সেঞ্চুরি। ২০২৪ সালের আগস্টে, পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২২৮ বল খেলে ১৩৮ রানের এক চমৎকার ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। যা ক্রিকেট বিশ্বে প্রশংসিত হয়েছে।

২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। তবে ২০২৪ এর আগে কখনও জয়ের দেখা পায়নি। আরাধ্য সেই জয় রাওয়ালপিন্ডিতে ধরা দেয়। এই সিরিজে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয় ও হোয়াইটওয়াশ করারও স্বাদ পায় বাংলাদেশ। সেই টেস্টে বড় অবদান ছিল লিটনের।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের বিপর্যয়ে ঢাল হয়ে, সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করেছি অতিথিরা।

লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের। বিশেষভাবে পোপের ১৯৬ রান এবং ব্রুকের ৩১৭ রানও নজর কেড়েছে।

টিএ/

মন্তব্য করুন