© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একুশে পদক পাচ্ছে নারী ফুটবল দল

শেয়ার করুন:
একুশে পদক পাচ্ছে নারী ফুটবল দল

ছবি: সংগৃহীত

মুস্তাফিজ আবির
০২:৩১ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
তৌহিদি জনতার বাধায় ম্যাচ পন্ড কিংবা জাতীয় দলের কোচের অধীনে খেলতে চাননা প্রমিলারা; এসব অস্বস্তিকর খবরে বেশ আলোচনায় দেশের নারী ফুটবল। তবে এবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নারী ফুটবল দল শিরোনামে এলো সম্মানীয় এক পুরুষ্কার প্রাপ্তির খবরে। দেশের জাতীয় নারী ফুটবল দল পেতে যাচ্ছে অমর একুশে পদক। নারী ফুটবল দল এ পদকটি পেতে যাচ্ছেন দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে একুশে পদক ২০২৫ এর জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে মনোনীত করে কর্তৃপক্ষ। গত বছরে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে নারিরা পেতে যাচ্ছেন দেশের অন্যতম আলচিত এ পুরুষ্কারটি। সাবিনা খাতুনের নেতৃত্বে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে পরপর শিরোপা জয়ের গৌরব অর্জন করে দেশের প্রমিলারা। সফল নারী দলকে নিয়ে ছাদখোলা বাসে উল্লাসের সাথে রাজধানী ঢাকা প্রদক্ষিন করে ঢাকার জনতা।

দেশের নারী ফুটবলের অবিস্মরণীয় এই সাফল্যে এবার সাবিনা, মারিয়, ঋতুপর্ণা, মনিকা চাকমা ও সুমাইয়ারা গ্রহণ করবে একুশে পদক। ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের একুশে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেন উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

মূলত মহান ২১ ফেব্রুয়ারির নামানুসারে দেওয়া হয় একুশে পদক, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এটি বাংলাদেশে বেসামরিক নাগরিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ভাষা আন্দোলনে বাংলার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

টিএ/

মন্তব্য করুন