বিপিএল ট্রফি লঞ্চেই থাকবে, নাকি বন্দরে?
ছবি: সংগৃহীত
০৪:৪৪ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
আকাশচুম্বী উত্তেজনা নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল এখন মাত্র কিছু সময়ের দূরত্বে। ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস, এই দুই ফাইনালিস্টের মধ্যে চলছে এক শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা। যেখানে শিরোপা জয়ের জন্য দু'দলই প্রস্তুত। ফাইনালে পৌঁছানোর পথে এই দুই দলের যাত্রা ছিল এক মিশ্রিত ইতিহাস। তবে পশ্ন উঠেছে, পরিসংখ্যানের আলোকে মাঠে কোন দল বেশি এগিয়ে থাকবে? এবং শিরোপার ট্রফি কাদের হাতে উঠবে?
গ্রুপ পর্ব শেষে ফরচুন বরিশাল ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম কিংস ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। বরিশাল ১২ ম্যাচে ৯ জয় এবং ৩ হারে প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। অন্যদিকে, চট্টগ্রাম কিংস ১২ ম্যাচে ৮ জয় ও ৪ হারে ফাইনালে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করেছে। তবে পরিসংখ্যান বলছে, ফরচুন বরিশাল তাদের ধারাবাহিক পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে।
ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের মধ্যে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে দুইটিতে বরিশাল জয়লাভ করে এবং একটি ম্যাচে চট্টগ্রাম কিংস জয় পায়। সর্বশেষ ম্যাচে,
বরিশাল চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে তাদের ফাইনাল নিশ্চিত করে। পরিসংখ্যানের বিচারে, বরিশাল দলটি সর্বশেষ কয়েকটি ম্যাচে অনেক বেশি সুসংগঠিত এবং ধারাবাহিক ছিল।
ফরচুন বরিশালের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। দলের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক তামিম ইকবাল এই টুর্নামেন্টে ৩৫৯ রান সংগ্রহ করে, যা তাকে এই মৌসুমে সংগ্রাহকের তালিকায় সপ্তম পজিশনে আছেন। তার পারফরম্যান্স দলের জন্য এক বড় শক্তি হিসেবে কাজ করেছে। এছাড়া, ডেভিড মালান এবং তৌহিদ হৃদয় দলের ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বোলিংয়ে, ফাহিম আশরাফ , তাভির ইসলাম এবং মোহাম্মাদ নবির মতো বিশ্ব মাতানো বলার'রা ফাইনালেও নিজেদের কার্যকারিতা দেখাতে প্রস্তুত।
অন্যদিকে, চট্টগ্রাম কিংসের ব্যাটিং লাইন আপও শক্তিশালী। ৩৮৭ রান সংগ্রহ করে পয়েন্ট টেবিলের ৫ নম্বর পজিশনে আছেন ইংলিশ ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। এছাড়া শামিম হোসেইন পাটোয়ারি এবং পাকিস্তানের উসমান খানের মতো ব্যাটার'রা দলের ব্যাটিং লাইন মজবুত করতে প্রস্তুত। অবশ্য তাদের মাঝে কয়েকটি ইনিংসে অনিয়ম লক্ষ্য করা গেছে। তাদের বোলিং বিভাগের তেমন ধারাবাহিকতা নেই, যা ফাইনালে এক বড় চ্যালেঞ্জ হতে পারে। আকিফ জাভেদ এবং খালেদ আহমেদ ভালো পারফরম্যান্স দেখালেও, তারা চাপের মুহূর্তে তেমন কার্যকর হতে পারেনি।
ফাইনাল সামনে রেখে, পরিসংখ্যান বলছে ফরচুন বরিশাল, চিটাগাং কিংসের তুলনায় অনেকটাই এগিয়ে। তাদের ধারাবাহিক পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটিং ও বোলিং বিভাগ, সব মিলিয়ে তারা চিটাগাং কিংসের চেয়ে বেশী পরিপূর্ণ দল। তবে, চিটাগাং কিংস তাদের জাদুকরী পেসারদের উপর নির্ভর করছে। কারণ তাদের জাদুকরি স্পেল বিশেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই, কোনো কিছুই এখনো নির্ধারিত নয়।
টিএ/