© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ অবসরের ঘোষণা বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার

শেয়ার করুন:
হঠাৎ অবসরের ঘোষণা বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী তারকার

সংগ্রহীত

মোজো ডেস্ক
০৯:৩০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জন।আর সেই অর্জন এনে দেওয়ার পেছনে যে কয়জন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার মধ্যে অন্যতম সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। ২২ গজে এরপর থেকে তাকে খুব একটা দেখা যায়নি। শারিরীক ফিটনেসের জন্য লড়াই করছিলেন নিজের সঙ্গেই। এরই মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিলেন নাবিল।


আজ (বুধবার) ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন খুলনার এই ক্রিকেটার। মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন নাবিল। যে কারণে ক্রিকেট ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য। গেল ৬ মাস আগে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি। এরপর গত ৩ মাস আগেই নির্বাচকদের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন।

সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে খেললেও, ফর্মের উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল। ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল। জানিয়েছেন, নিয়মিত ক্লাস-পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি।

মন্তব্য করুন