© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তিন বছর আগে দল না পাওয়া পাটীদারই কোহলিদের নেতা

শেয়ার করুন:
তিন বছর আগে দল না পাওয়া পাটীদারই কোহলিদের নেতা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৫ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
তিন বছর আগে আইপিএলের মহানিলামে কোনও দলই পাননি তিনি। মরসুমের মাঝপথে পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই রজত পাটীদারই এ বার আইপিএলে নেতৃত্ব দেবেন বিরাট কোহলিকে। বৃহস্পতিবার আরসিবি-র নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হল মধ্যপ্রদেশের ক্রিকেটারের নাম। স্বয়ং কোহলি তাঁকে নিয়ে বলে দিলেন, “তোমার পাশে আমরা সবাই আছি।”

মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, তার একজন পাতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি। কীভাবে তারকা ক্রিকেটারদের সামলে দলকে সাফল্য এনে দেবেন, সে দিকে নজর থাকবে।

২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়। ১৬ বলে ২২ রান করেছিলেন। ২০২৪-এর জানুয়ারিতে কোহলির পরিবর্ত হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের প্রথম দু’টি টেস্টে সুযোগ পান। ২ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে অভিষেক হয়। দুই ইনিংসে যথাক্রমে ৩২ এবং ৯ রান করেন। সেই টেস্ট সিরিজ়‌ের পরে আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে ভাল খেলতে পারলে আবার জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।

মন্তব্য করুন