© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে টাইগাররা

শেয়ার করুন:
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বে টাইগাররা

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির আর এক সপ্তাহ বাকি। তার আগে বাংলাদেশ ঘরের মাটিতে নিজেদের অনুশীলন সেরেছে। এবার সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ফ্লাইট। সে বিমানে করেই নাজমুল হোসেন শান্তর দল ঢাকা ছেড়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

দেশ ছাড়ার আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্য।

ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ৮ দলের টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

মন্তব্য করুন