কবে ফিটনেসে ফিরবেন নেইমার?
ছবি: সংগৃহীত
০৯:৩৭ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
সৌদি ছেড়ে আপাতত ব্রাজিলে আছেন নেইমার। প্রো লীগের হতাশাজনক পারফরম্যান্স এর এখনও ছন্দে আসেননি এই তারকা ফরোয়ার্ড।
এবার তিনি নিজেই জানালেন তার ফিটনেস নিয়ে।নেইমার বলেছেন, 'ধীরে ধীরে ভালো অনুভব করছি। আজকের ম্যাচে আগের চেয়ে ভালো লেগেছে। তবে হুট করেই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব নয়। দুই-তিন ম্যাচের মধ্যে ১০০% ফিরে আসব।'
২০২৩ সালে বিশাল অঙ্কের চুক্তিতে আল-হিলালে যোগ দিলেও মাত্র সাত ম্যাচ খেলেই হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। দীর্ঘ পুনর্বাসন শেষে মাঠে ফিরলেও আবারও পেশির চোটে পড়েন। শেষ পর্যন্ত, ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরে আসেন সান্তোসে, যেখানে তার ফুটবল ক্যারিয়ারের শুরু।