© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবে শুরু হবে আইপিএল?

শেয়ার করুন:
কবে শুরু হবে আইপিএল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
মার্চ মাসে শুরু হওয়ার কথা হলেও ঠিক কয় তারিখ থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল ২০২৫ শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূচি প্রকাশ না করার কারণে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ নিয়ে একেক সময় একেক রকম কথা শোনা যাচ্ছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) গতকাল এক অনুষ্ঠানে ২০২৫ আইপিএলের জন্য রজত পাতিদারকে অধিনায়ক নির্বাচিত করেছে। আইপিএলে বেঙ্গালুরুর অষ্টম ক্রিকেটার হিসেবে পাতিদার নেতৃত্ব দেবেন দলকে।
এর আগে গত ১২ জানুয়ারি মুম্বাইয়ে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভার (এসজিএম) পর আইপিএল শুরুর দিন সম্পর্কে একটি তথ্য পাওয়া গিয়েছিল। তখন ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ২১ মার্চ শুরু হবে ১৮তম আইপিএল। সৌদি আরবের জেদ্দায় গত বছর আইপিএলের মেগা নিলামের আগেই ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত এই টুর্নামেন্টের সূচি ফাঁস হয়েছিল। তখন বলা হয়েছিল, ২০২৫ আইপিএল শুরু হচ্ছে ১৪ মার্চ। ২০২৫ আইপিএলের ফাইনালের দিন অবশ্য ২৫ মে শোনা যাচ্ছে এখন পর্যন্ত।

২০২৪-এর ২৪ নভেম্বর ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। এই নিলাম থেকে ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসেই সর্বোচ্চ। তাঁকেই অধিনায়ক করেছে লক্ষ্ণৌ। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম উঠেছে শ্রেয়াস আইয়ারের। এই মেগা নিলামেই তাঁকে এমন দামে কিনেছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস এবারের আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক। ২০২৪ আইপিএলে তাঁর নেতৃত্বে কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল।

মন্তব্য করুন