© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, ইনজুরিতে ছিটকে গেলেন বেন সিয়ার্স

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা নিউজিল্যান্ডের, ইনজুরিতে ছিটকে গেলেন বেন সিয়ার্স

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। তার পরিবর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন জ্যাকব ডাফি।

নিউজিল্যান্ড ক্রিকেটের এক প্রেস রিলিজে জানানো হয়েছে, করাচিতে দলের প্রথম ট্রেনিং সেশনে বাঁ হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সিয়ার্স। স্ক্যান রিপোর্টে চোট গুরুতর না হলেও, সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে। তাই গ্রুপপর্বের শেষ ম্যাচে ফেরার সম্ভাবনা থাকলেও পুরো টুর্নামেন্ট থেকেই তাকে বাদ দেওয়া হয়েছে।

দলের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, "বেনের জন্য আমাদের সত্যিই খারাপ লাগছে। এমন বড় টুর্নামেন্টের আগে চোট পাওয়া সবসময়ই দুঃখজনক, বিশেষ করে যখন এটা তার প্রথম আইসিসি ইভেন্ট ছিল।"

নিউজিল্যান্ড ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে এবং ২ মার্চ ভারতের বিপক্ষে দুবাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে কিউইরা।

মন্তব্য করুন