© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় ক্রিকেটারের ২৭ ব্যাগ কান্ড! ক্রিকেট কিট নাকি শপিং ব্যাগ?

শেয়ার করুন:
ভারতীয় ক্রিকেটারের ২৭ ব্যাগ কান্ড! ক্রিকেট কিট নাকি শপিং ব্যাগ?

ছবিঃ সংগৃহীত

সাদমান রাফিদ
০৬:১৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
৫ ম্যাচের টেস্ট ম্যাচ সিরিজ খেলতে সঙ্গে নিয়েছিলেন ২৭ টি ব্যাগ। যার মধ্যে বেশির ভাগ ব্যাগেই ছিলো ব্যাক্তিগত কর্মীদের জিনিসপত্র। এমনই এক আজব ঘটনা ঘটিয়ে ক্রিকেট মহলে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় এক ক্রিকেটার। যার জন্য বিসিসিআইকে গুনতে হয়েছে লক্ষ লক্ষ টাকা।

ঘটনার শুরু হয় ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাষ্কার ট্রফির টেস্টম্যাচের সিরিজ দিয়ে। প্রায় এক মাসের এই সফরে অস্ট্রেলিয়া যেতে হয়েছিলো ভারতীয় ক্রিকেট টিমকে। সেখানে বাধে বিপত্তি। ভারতীয় দলের ব্যাগ সীমাবদ্ধতা থাকলেও, বিসিসিআইয়ের নিয়ম ভেঙে এক তারকা ক্রিকেটার সঙ্গে নিয়েছিলেন ২৭টি ব্যাগ। এর মধ্যে ছিল ১৭টি ব্যাট, ব্যক্তিগত কর্মীদের জিনিসপত্র, এবং পরিবারের লাগেজ। পুরো ব্যাগের ওজন দাঁড়িয়েছিল ২৫০ কেজি! এতে বিসিসিআইয়ের ব্যয় বেড়েছে কয়েক লাখ রুপি।

সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, এ ঘটনা পেছনের মূল কারণ বোর্ডের কড়াকড়ি। সিরিজ শেষে বিসিসিআই নতুন নিয়ম চালু করেছ। যেখানে ৩০ দিনের বেশি সময়ের সফরে খেলোয়াড়দের মাত্র পাঁচটি ব্যাগ নেওয়ার অনুমতি দেওয়া হয়। এ সীমা ছাড়ালেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

তবে এ ঘটনার কান্ডারিকে তা এখনো যানা যায়নি। কোনো ক্রিকেটারেরই নাম প্রকাশ্যে আসেনি, তবে সন্দেহের তীর কোহলির দিকেই বেশি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন, রোহিত শর্মা দলে পরে যোগ দেওয়ায় তার সম্ভাবনাও কোহলির থেকে কম না।

অবশ্য বিসিসিআইয়ের দেওয়া নতুন নিয়ম, খেলোয়ারদের জন্য আরোও কঠোর হয়ে উঠেছে। জাতীয় দলের যেকোনো সফরেই ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী-পরিবার আর থাকবেন না। বিশেষ অনুমতি না নিলে নিজস্ব রাঁধুনিও নেওয়া যাবে না কোন সফরে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই এসব নীতি কার্যকর করা হবে।

মন্তব্য করুন