© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের দুর্বলতা প্রকাশ

শেয়ার করুন:
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের দুর্বলতা প্রকাশ

ছবিঃ সংগৃহীত

সাদমান রাফিদ
০৯:৪৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি, অথচ ঠিক আগমুহূর্তে পাকিস্তান দলের দুর্বলতা যেন স্পষ্ট হয়ে উঠল! নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে যেন দুর্বলতায় জানান দিলো পাকিস্তান। দলীয় ব্যর্থতার পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে তুলোধোনা করেছেন সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

করাচির ম্যাচটিকে চ্যাম্পিয়নস ট্রফির ড্রেস রিহার্সাল’ মনে করছিলো বিশেষজ্ঞরা। কিন্তু পাকিস্তান ২৪২ রানেই প্রতিপক্ষের সামনে অলআউট হয়ে । এমন লজ্জাজনক হারের পর সাবেক ক্রিকেটার শেহজাদ অভিযোগ করে জানান, দল ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানতাম রাতে ব্যাটিং সহজ হয়, স্পিনাররা বল গ্রিপ করতে পারে না। তবু আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলো—এর কোনো মানে হয় না।

তবে শুধু ব্যাটিং নিয়েই নয়, শেহজাদের তীর রিজওয়ানের অধিনায়কত্বের দিকেও। তিনি বলেন, প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে রিজওয়ান নিজের ব্যাটিং দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, ফাহিম আশরাফকে ব্যাটিং গভীরতা বাড়াতে নেওয়া হলো, কিন্তু মাত্র ১৪ বল বোলিং করানো হলো। হাসনাইনকে একাদশেই রাখা হলো না—এ কেমন পরিকল্পনা?

ত্রিদেশীয় সিরিজেই পাকিস্তান নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচে রিজওয়ানের দুর্দান্ত সেঞ্চুরি থাকলেও ফাইনালে তিনি ৪৬ রান করেই থেমে যান। শেহজাদের ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষের সামনে পাকিস্তানের পরিকল্পনার পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে! এখন দেখার বিষয়, বড় মঞ্চে তারা কীভাবে নিজেদের প্রমাণ করতে পারে।

মন্তব্য করুন