© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের বিস্তারিত

শেয়ার করুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের বিস্তারিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
আর মাত্র কয়েকদিন, শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। শুরুর আগেই নানা বিশ্লেষণে উঠে আসছে বাংলাদেশের নাম, তবে তা খুব বেশি ইতিবাচক নয়। কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও এবি ডি ভিলিয়ার্স টাইগারদের নিয়ে কোনো আশাবাদ দেখাননি। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশ দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শক্ত প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে অন্তত দুই দলকে হারাতে হবে টাইগারদের, যা মোটেও সহজ কাজ নয়।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ দল। মাসখানেক আগেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আর রোববার (১৬ ফেব্রুয়ারি) উন্মোচিত হয়েছে নতুন জার্সি। ইতোমধ্যে দেশ ছেড়েছে টাইগাররা। এখন কেবল মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেয়ার অপেক্ষা।

বাংলাদেশের সমর্থকরা আশাবাদী, কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টাইগাররা লড়াই করে ভালো কিছু উপহার দেবে। এখন দেখার পালা, শান্তর নেতৃত্বে বাংলাদেশ কতদূর যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে।

       তারিখ                              ম্যাচ                             সময়            ভেন্যু
২০ ফেব্রুয়ারি          বাংলাদেশ-ভারত                বিকেল ৩টা          দুবাই
২৪ ফেব্রুয়ারি          বাংলাদেশ-নিউজিল্যান্ড      বিকেল ৩টা         রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি          বাংলাদেশ-পাকিস্তান           বিকেল ৩টা         রাওয়ালপিন্ডি


মন্তব্য করুন