চ্যাম্পিয়ন্স ট্রফির একদিন আগে স্কোয়াডে পরিবর্তন নিউজিল্যান্ডের
ছবি: সংগৃহীত
০১:২৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
অপেক্ষার পালা শেষ। আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে নিউজিল্যান্ডের। তার আগেই ইঞ্জুরি থাবায় ছিটকে গেছেন কিউই পেসার লকি ফার্গুসন। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হয়েছে কাইল জেমিসনের। নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ ছন্দে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর প্রস্তুতি ম্যাচে আফগানদেরও হারিয়েছে কিউইরা। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো চোটে কাবু হলেও নিউজিল্যান্ড শিবিরে তেমন বড় কোনো অস্বস্তি ছিল না।
দুর্দান্ত ফর্মে থাকা কিউইদের এবার অন্যতম ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে। এর মধ্যেই পাওয়া গেল দুঃসংবাদটা।