© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাবে কানের দুল-আংটি!

শেয়ার করুন:
অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাবে কানের দুল-আংটি!
feature-desk
০৭:৪৪ পিএম | ০১ মে, ২০১৯

অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাবে কানের দুল ও আংটি! শুনতে অবাক লাগছে? কিন্তু এমনই এক বিচিত্র তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ‘গর্ভনিরোধক গয়না’ তৈরি করেছেন। এটি একদিন না একদিন গয়নাপরা বা সাজগোজ করার মতোই সহজ করে তুলবে পরিবার পরিকল্পনাকে।

অবাঞ্ছিত গর্ভধারণ ঠেকাবে কানের দুল ও আংটি! শুনতে অবাক লাগছে? কিন্তু এমনই এক বিচিত্র তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ‘গর্ভনিরোধক গয়না’ তৈরি করেছেন। এটি একদিন না একদিন গয়নাপরা বা সাজগোজ করার মতোই সহজ করে তুলবে পরিবার পরিকল্পনাকে।

বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল অব কন্ট্রোল রিলিজে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীরা বিভিন্ন গয়না-অলঙ্কার বা সাজগোজের নানা উপকরণে যেমন কানের দুল, আংটি, ঘড়ি এবং অন্যান্য গয়নাতে গর্ভনিরোধক হরমোনের বিশেষ প্যাচ সংযুক্ত করেছেন। এই সমস্ত হরমোন চামড়ার মধ্যে দিয়ে শোষিত হয়ে রক্ত প্রবাহের মধ্যে মিশে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

গর্ভনিরোধক এই বিশেষ গয়না কীভাবে কাজ করবে তা আরও ভালোভাবে বুঝতে একটি ভিডিও প্রকাশ করেছে গবেষক দলটি।

ফক্স নিউজ বলছে, এখনও পর্যন্ত এই গয়না মানুষের শরীরে কীভাবে কাজ করবে তা জানতে মানুষের উপরে কোনো পরীক্ষা করা হয়নি।

তবে বিজ্ঞানীরা ফলাফল জানতে শুকর এবং ইঁদুরের ওপর এই গয়নার প্রভাব পরীক্ষা করেছেন।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন