© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইফতারে ‘শরবত-ই-মহব্বত’ রেসিপি

শেয়ার করুন:
ইফতারে ‘শরবত-ই-মহব্বত’ রেসিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ০৩ মার্চ, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি এনে দেয় ‘শরব

গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি এনে দেয় ‘শরবত-ই-মহব্বত’। এটি মূলত গোলাপ আর দুধ দিয়ে তৈরি এক ধরনের শরবত। দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয় পানীয়টি।

রমজানে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী পানীয় ‘শরবত-ই-মহব্বত’। আসুন জেনে নিই, সুস্বাদু পানীয়টি তৈরির সহজ একটি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ‘শরবত-ই-মহব্বত’ তৈরি করতে প্রয়োজন হবে দুধ আধা লিটার, গুড়া দুধ ২ চামচ, গোলাপের পাপড়ি দিয়ে তৈরি রুহ আফজা ২ চামচ, কাঠ ও কাজু বাদাম কুচি ১/২ চামচ, বরফের টুকরা ২টি, স্বাদের জন্য চিনি পরিমাণমতো (না ব্যবহার করলে ভালো)।

যেভাবে তৈরি করবেন: প্রথমে আধা লিটার তরল দুধ গরম করে ঘন করে নিন। এরপর তা ফ্রিজে ১০ মিনিট ঠান্ডা করুন। ব্লেন্ডারে ঠান্ডা দুধ ঢেলে এতে মিশিয়ে দিন গুড়া দুধ, রুহ আফজা, চিনি ও বাদাম।

এবার গ্লাসে পানীয় ঢেলে ওপরে ছিটিয়ে দিন বরফ ও কিছু বাদাম কুচি। বেশ হয়ে গেল মজাদার ‘শরবত-ই-মহব্বত’।

মনে রাখবেন, ব্লেন্ডার ছাড়াও এ পানীয় তৈরি করা যাবে। তবে এতে পানীয়তে ক্রিমি ভাব একটু কম হবে। স্বাদ বাড়াতে এর সঙ্গে ফল এবং ভেজানো সাগু দানাও যোগ করতে পারেন।

মন্তব্য করুন