রমজানে থাইরয়েডের ওষুধ খাওয়ার উপযুক্ত সময় কখন?
ছবি:সংগৃহীত
১২:৪৫ পিএম | ০৯ মার্চ, ২০২৫
<div><div>রমজানে মাসে থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক সময় নির্ভর করে আপনার ওষুধের ধরন
রমজানে মাসে থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক সময় নির্ভর করে আপনার ওষুধের ধরন এবং চিকিৎসকের পরামর্শের ওপর। তবে সাধারণত হাইপোথাইরয়েডিজমের জন্য লেভোথাইরক্সিন ওষুধ খেতে হয় খালি পেটে, যা রোজার সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।
সেহরির আগে (ফজরের ৩০-৬০ মিনিট আগে): পানি দিয়ে খেয়ে নিন, এরপর সেহরি করুন। খাবারের সাথে খেলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে, তাই সেহরির আগে খাওয়াই উত্তম।
যদি সেহরির আগে না খেতে পারেন-
ইফতারের ৩-৪ ঘণ্টা পরে, যখন পেট খালি থাকবে। তবে এ সময় খেলে আবার সকালে সেহরির আগে খাওয়া যাবে না।
প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার ওষুধের ডোজ ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময়সূচি সামান্য পরিবর্তন হতে পারে।
আরএ/এসএন