© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিশোর মনে ফেসবুকের নেতিবাচক প্রভাব ‘কম’

শেয়ার করুন:
কিশোর মনে ফেসবুকের নেতিবাচক প্রভাব ‘কম’
feature-desk
১১:০৩ এএম | ০৯ মে, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে অনেক গবেষণা হয়েছে। বেশির ভাগ গবেষণাই বলেছে, এর অতিরিক্ত ব্যবহার মানুষকে দিন দিন বিষণ্ণ করে তুলছে।

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দু'জন অধ্যাপক এক গবেষণা শেষে দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব কিশোরদের ওপর খুব কমই পড়ে।

যুক্তরাষ্ট্রের সাময়িকী প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস)–এ সম্প্রতি গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট ইন্সটিটিউটের দু'জন অধ্যাপক এই গবেষণা নিবন্ধের লেখক। তাদের একজন অ্যান্ড্রু শিবেলস্কি ও আরেকজন এমি অরবেন।

যুক্তরাজ্যে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বছর ধরে ১০ থেকে ১৫ বছর বয়সী ১২ হাজার কিশোর–কিশোরীর ওপর গবেষণাটি পরিচালনা করেন তারা।

গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিবেলস্কি বলেন, ব্যক্তির ৯৯ দশমিক ৭৫ শতাংশ মানসিক প্রশান্তির ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো প্রভাব নেই।

এর আগে অনেকেই বলেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোয় অতিরিক্ত সময় কাটিয়ে কিশোর–কিশোরীদের মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে নতুন গবেষণাটি এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

শিবেলস্কি ও অরবেন বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বিগ্ন হওয়াটা অযথাই।

 

টাইমস/জিএস

 

মন্তব্য করুন