শিলংয়ে যাচ্ছে ২৪ জনের দল, শেষ মুহূর্তে বাদ তিনজন
ছবি: সংগৃহীত
১১:২৫ এএম | ২০ মার্চ, ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই যাত্রায় ২৪ সদ্যসের দল নিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন।
প্রথমবারের মতো বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন হামজা চৌধুরী।
২৯ ফুটবলার নিয়ে সৌদি আরবের তায়েফে হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। সেখান থেকে বাদ পড়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে যান সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। এরপর গতকাল ঢাকায় হওয়া অনুশীলনের পর স্কোয়াড ২৪ জনে নামিয়ে আনেন হাভিয়ের কাবরেরা।
সেখানে জায়গা হয়নি পিয়াস, তাজ ও আরিফের।
২৫ মার্চ শিংলয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে হবে ভারতের বিপক্ষে ম্যাচটি।
বাংলাদেশ দল :
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার : মো. হৃদয়, সৈয়দ শাহ কাজেম, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মো. ইব্রাহিম ও আল আমিন।
আরএ/টিএ