© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চায়ে লবণ মেশালে কী হয়

শেয়ার করুন:
চায়ে লবণ মেশালে কী হয়

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ২২ মার্চ, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চা ছাড়া বাঙালির জীবন অচল। সকাল হোক বা বিকেল, চা না হলে আমা...

চা ছাড়া বাঙালির জীবন অচল। সকাল হোক বা বিকেল, চা না হলে আমাদের যেন একমুহূর্ত চলেই না। চা পান করলে শান্তি পাওয়া যায়। কারণ এতে থাকা ক্যাফেইন আমাদের শরীরকে শান্ত ও শিথিল করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, শুধু বিকেলেই চা খাওয়া উচিত। কারণ অন্য সময় চায়ে উপস্থিত ক্যাফেইন ও ট্যানিন রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রশ্ন হচ্ছে, চায়ে যদি লবণ মেশানো হয়, তবে লাভ নাকি ক্ষতি। চলুন, জেনে নেওয়া যাক।
 
চায়ে সামান্য লবণ মেশালে চায়ের তেতো স্বাদ কমে এবং স্বাদ বাড়ে। যা চায়ের স্বাদকে আকর্ষণীয় করে তোলে। চায়ে লবণ মিশিয়ে খেলে হজমে সমস্যা হয় না। শরীরে ইলেক্ট্রোলাইটের সঠিক ভারসাম্য বজায় থাকে বলে মনে করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি প্রচলিত চায়ের পরিবর্তে দুধ ও চিনি ছাড়া চা পান করেন, তাহলে এটি উপকারী হতে পারে। তবে আপনি যদি প্লাস্টিকযুক্ত টি-ব্যাগ ব্যবহার করেন, তাহলে এটি মারাত্মক ক্ষতি করতে পারে।


এমআর/এসএন


মন্তব্য করুন