অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং
ছবিঃ সংগৃহীত
০১:০৬ পিএম | ২৪ মার্চ, ২০২৫
ডিপিএলের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টসে ব্যাটিং নিয়েছিল শাইনপুকুর, কিন্তু তামিম ফিল্ডিং করতে নামেননি। পরে ড্রেসিংরুমে ফিরে নিজের অসুস্থতার কথা জানান। অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছিল, তবে তা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত সাভারের কেপিজে হাসপাতালে (সাবেক ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে) নেয়া হয়।
তামিমের হার্টে এনজিওগ্রাম করা হয়, এবং সেখানে ব্লক ধরা পড়ে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানিয়েছেন, তামিমের অবস্থা এখন আগের থেকে উন্নতি হয়েছে এবং তিনি সারভাইভ করেছেন। সবশেষ খবর অনুযায়ী, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে।
এসএস/এসএন