© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তামিমের অসুস্থতায় বিসিবির বোর্ডসভা স্থগিত

শেয়ার করুন:
তামিমের অসুস্থতায় বিসিবির বোর্ডসভা স্থগিত

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২৪ মার্চ, ২০২৫
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন সাভারের বিকেএসপিতে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। প্রাথমিকভাবে তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হলে দ্রুত কেপিজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হয়।

তামিমের আকস্মিক অসুস্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমেও প্রভাব ফেলেছে। আজ (২৪ মার্চ) দুপুর ১২টায় নির্ধারিত ১৯তম বোর্ডসভা তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরপরই স্থগিত করা হয়। বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে হাসপাতালে চলে যান।

বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও জানা গেছে, বিসিবি আপাতত সব সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখেছে এবং তামিমের সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এদিকে, তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।


এসএস/এসএন

মন্তব্য করুন