© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওজন-ডায়াবেটিস, দুটিই নিয়ন্ত্রণে রাখবে এই ফল

শেয়ার করুন:
ওজন-ডায়াবেটিস, দুটিই নিয়ন্ত্রণে রাখবে এই ফল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ২৬ মার্চ, ২০২৫

<div style="text-align: justify; ">অনেকে ওজন কমানোর জন্য ব্যায়াম করেন, আবার কেউ কেউ সাপ্লিমেন্ট গ

অনেকে ওজন কমানোর জন্য ব্যায়াম করেন, আবার কেউ কেউ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে এসব সাপ্লিমেন্ট শরীরের ক্ষতি করতে পারে, কারণ এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে।

বিশেষ করে অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস হলে সমস্যা আরও বেড়ে যায়। তাই পুষ্টিবিদরা ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে শরীরচর্চা এবং সঠিক খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব দিচ্ছেন।

এশিয়ান অস্ট্রেলিয়ান জার্নাল অব এনিম্যাল সায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বেশি ওজন ও ডায়াবেটিস একসঙ্গে থাকলে দৈনন্দিন রুটিন পরিবর্তন করা জরুরি। বিশেষ করে খাবারের প্রতি সচেতন হতে হবে।

কিন্তু অনেকেই বুঝতে পারেন না, কী ধরনের খাবার গ্রহণ করা উচিত। পুষ্টিবিদদের মতে, এক ফলই এই দুই সমস্যার সমাধান দিতে পারে—সেই ফল হলো পেয়ারা। এটি ওজন কমানো ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

ওজন কমাতে পেয়ারার ভূমিকা
পেয়ারা অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন সি ও এ, ওমেগা-৩, পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারসমৃদ্ধ একটি ফল। ডায়েটে পেয়ারা যোগ করলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। তবে শুধু কাঁচা পেয়ারা খাওয়ার প্রয়োজন নেই, এটি দিয়ে বিশেষ পানীয় তৈরি করেও খাওয়া যেতে পারে।

পেয়ারার বিশেষ পানীয় তৈরি প্রক্রিয়া
- প্রথমে পেয়ারা ছোট টুকরো করে কাটুন।
- মিক্সারে পেয়ারা, এক টুকরো আদা, পুদিনা পাতা এবং পরিমাণমতো পানি দিয়ে ব্লেন্ড করুন।
- মিশ্রণটি ছেঁকে রস বের করুন।
এই পানীয় নিয়মিত পান করলে ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিসের ঝুঁকিও হ্রাস পাবে।

এসএস/এসএন

মন্তব্য করুন