© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক প্রেমিকার মামলায় গ্রেপ্তার ম্যারাডোনা

শেয়ার করুন:
সাবেক প্রেমিকার মামলায় গ্রেপ্তার ম্যারাডোনা
sports-desk
০২:৪৭ পিএম | ২৪ মে, ২০১৯

মেক্সিকো থেকে দেশে ফিরছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বৃহস্পতিবার বিমানবন্দরে নামতেই আটকানো হয় তাকে। সাবেক প্রেমিকা রোচিও অলিভারের করা মামলায় গ্রেপ্তার করা হয় এ কিংবদন্তিকে।

মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদস দি সিনালোয়ার কোচ ম্যারাডোনা মেক্সিকো থেকে নিজ দেশে ফেরার সময় বুয়েন্স আয়ার্স বিমানবন্দরে তাকে আটকায় কর্তৃপক্ষ। সাবেক প্রেমিকার মামলায় এরপর তাকে গ্রেপ্তার করা হয়। যদিও তাকে কারাগারে নেয়া হয়নি।

আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমের খবর, ছয় বছরের সম্পর্কের পর গত ডিসেম্বরে অলিভার সঙ্গে সম্পর্ক ভঙ্গ করেন ম্যারাডোনা। সাবেক প্রেমিকার আইনি ও অর্থনৈতিক চাহিদায় বিরক্ত হয়েই সম্পর্ক ছেদ করেন তিনি। আর এই কারণেই ক্ষেপে গিয়ে সান মিগুয়েল পারিবারিক আদালতে ৯০ লাখ ডলার বা ৭৬ কোটি টাকার মামলা করেন অলিভা।

আগামী ১৩ জুন সে মামলার শুনানি। তবে সেখানে ম্যারাডোনাকে উপস্থিত না থাকলেও চলবে, সেক্ষেত্রে তার আইনজীবীকে অবশ্যই থাকতে হবে।

আর্জেন্টাইন কিংবদন্তি বেশ কিছুদিন ধরেই কাঁধের চোটে ভুগছিলেন। চোট নিয়েই কোচিং করিয়ে যাচ্ছিলেন দোরাদোসকে। মৌসুম শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ম্যারাডোনা। খেলা ছাড়ার পর থেকে স্বস্তিতে নেই তিনি। প্রায় নিয়মিতই অসুস্থতায় পড়ছেন তিনি। পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ করতে অস্ত্রোপচার করিয়েছেন গত জানুয়ারিতেই। তবে এবার অস্ত্রোপচার করানোর আগেই পড়লেন বড় জটিলতায়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন