© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববাজারে ফের স্বর্ণের দামে রেকর্ড

শেয়ার করুন:
বিশ্ববাজারে ফের স্বর্ণের দামে রেকর্ড

ছবি: সংগৃহীত

haquesumaia
১০:২৭ এএম | ২১ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify; ">বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ এপ

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৩ দশমিক ৮৭ ডলারে। সেশনের শুরুতে যা রেকর্ড ৩ হাজার ৩৮৪ ডলারে পৌঁছেছিল।

আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৯৬ দশমিক ১০ ডলারে বেচাকেনা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং ডলারের দুর্বলতা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে।

আইজি মার্কেটসের কৌশল বিশ্লেষক ইয়াপ জুন রং বলেন, ‘বাজার বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্যারিফ উত্তেজনা ও মন্দার আশঙ্কাকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলোকে মূল্যায়ন করছে। এর পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর টেকসই স্বর্ণ চাহিদাও মূল্য বৃদ্ধিতে সহায়তা করছে।’

স্বর্ণের পরবর্তী মাইলফলক ৩ হাজার ৫০০ ডলার হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘স্বল্পমেয়াদে বাজারে বিনিয়োগের চাপ কিছুটা বেশি দেখা যাচ্ছে, আর প্রযুক্তিগত সূচকগুলোও বলছে—দাম কিছুটা অতিরিক্ত বেড়েছে।’
এদিকে, দেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। দেশের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রি হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এসএন 

মন্তব্য করুন