© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উইজডেনের বর্ষসেরা বুমরাহ, সঙ্গী আরও এক ভারতীয়

শেয়ার করুন:
উইজডেনের বর্ষসেরা বুমরাহ, সঙ্গী আরও এক ভারতীয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৫
বিশ্বখ্যাত ক্রিকেট প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর সর্বশেষ সংস্করণে ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার জসপ্রিত বুমরাহ ও স্মৃতি মান্ধানা।

পুরুষদের বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন ৩১ বছর বয়সী পেসার বুমরাহ। সব ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সেই টুর্নামেন্টে তিনি হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। উইজডেন তাদের প্রতিবেদনে লিখেছে, “২০২৪ সালে ভারতীয় ক্রিকেটের সাফল্য অনেকটাই নির্ভর করেছে বুমরাহর হাতে বল থাকা না থাকার ওপর।”

নারী বিভাগে নির্বাচিত হয়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। ২০২৪ সালে তিনি করেন পাঁচটি সেঞ্চুরি, যার মধ্যে চারটি ছিল ওয়ানডে ফরম্যাটে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগে র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতান স্মৃতি।

এছাড়া সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় আছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন ও ড্যান ওর‍্যাল।

প্রসঙ্গত, ১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক, যা ক্রিকেটবিশ্বে ‘ক্রিকেটের বাইবেল’ হিসেবেই পরিচিত।

আরএ/টিএ

মন্তব্য করুন