© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপ্রিলের ২৬ দিনে প্রবাস আয় ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

শেয়ার করুন:
এপ্রিলের ২৬ দিনে প্রবাস আয়  ২৭ হাজার ৭০৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৩ পিএম | ২৭ এপ্রিল, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ড

এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৭০৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।

এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।

এমআর/টিএ


মন্তব্য করুন