স্টারলিংকের লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৫
<div><div>বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা শুরু করতে মার্কিন প্রযুক্তি প্রত
বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা শুরু করতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারলিংককে দুটি গুরুত্বপূর্ণ লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির অনুকূলে 'ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স' ও 'রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স' দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করা হয়।
এই লাইসেন্সগুলির আওতায় স্টারলিংক বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করতে পারবে। বিটিআরসি’র লাইসেন্সিং বিভাগ থেকে প্রথম লাইসেন্সটি স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন। দ্বিতীয় লাইসেন্সটি স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্টারলিংকের প্রতিনিধি রেবেকা স্লিক হান্টারের হাতে তুলে দেন।
এটি বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ, যা স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানে নতুন সম্ভাবনা খুলে দেবে।
এসএস/টিএ