© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

শেয়ার করুন:
কমলো স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ১৬ মে, ২০২৫

<div><div><div><div><span>দেশের স্বর্ণ বাজারে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়েছে বাংলাদে

দেশের স্বর্ণ বাজারে প্রতি ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা।।

আজ শুক্রবার (১৬ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে বৃহস্পতিবার রাতে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দরপতনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বর্ণের এই দাম ঘোষণার সময় বাজুস আরও জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদ অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৩ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা, যা কার্যকর হয়েছিল ১৪ মে থেকে।

চলতি বছরে এ নিয়ে ৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১২ বার। ২০২৪ সালে পুরো বছরে ৬২ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

আরএ/টিএ

মন্তব্য করুন