© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাস গড়ল মোহামেডান, ২৩ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন

শেয়ার করুন:
ইতিহাস গড়ল মোহামেডান, ২৩ বছর পর প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ১৭ মে, ২০২৫
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ শনিবার (১৭ মে) ফর্টিস এফসির কাছে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায়, তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালোদের।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের।

এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা।

এসএম/এসএন

মন্তব্য করুন