© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাসপোর্ট এনডোর্সমেন্টে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

শেয়ার করুন:
পাসপোর্ট এনডোর্সমেন্টে নতুন ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ পিএম | ১৮ মে, ২০২৫

<div><div>পাসপোর্ট এনডোর্সমেন্টের জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাসপোর্ট এনডোর্সমেন্টের জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ সেবার জন্য গ্রাহকদের নিকট থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে ব্যাংকগুলো।

শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি, সার্ভিস চার্জ ও অতিরিক্ত কমিশন আদায় করছিল। এতে অনেক গ্রাহক বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হচ্ছিলেন।

এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো নির্দিষ্ট ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য একটাই—গ্রাহকদের বৈধ পথে বৈদেশিক মুদ্রা কেনায় উৎসাহিত করা।



এসএস/এসএন

মন্তব্য করুন