© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ২০ মে, ২০২৫

<div><p style="text-align: justify; "><span>ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ

ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, প্রতিযোগিতা মানে বাজারে কম মূল্যে পণ্য বিক্রি নয়। বরং কেউ কম মূল্য বিক্রি করলে সেটারও তদারকি দরকার।


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউএনডিপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

গত ১৬ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এমনভাবে ধ্বংস হয়েছিল যে বায়তুল মোকাররমের খতিবকেও পালাতে হয়েছে বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ট্যারিফ কমিশন, চেম্বার অব কমার্স ও প্রতিযোগিতা কমিশনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আরআর/এসএন

মন্তব্য করুন