© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

শেয়ার করুন:
চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ পিএম | ২১ মে, ২০২৫

<div style="text-align: justify; ">চামড়ার মান ঠিক রাখা এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার সারাদ...

চামড়ার মান ঠিক রাখা এবং যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার মান রক্ষা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের লক্ষ্যে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। এসব লবণ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দেওয়া হবে। যতদিন না চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব হবে, ততদিন এগুলো সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি গতবারের চেয়ে বেশি মূল্যে চামড়ার দাম নির্ধারণ করতে, তবে সেটা অবশ্যই যৌক্তিক হবে। এ বছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে, সেজন্য আমরা মজুদের ওপর জোর দিচ্ছি।

আরআর/টিএ

মন্তব্য করুন