© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশে ’ভাষা শিক্ষা’ কোর্সের টাকা পাঠানো আরও সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন:
বিদেশে ’ভাষা শিক্ষা’ কোর্সের টাকা পাঠানো আরও সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ২২ মে, ২০২৫

<div style="text-align: justify; ">বিদেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অর্

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের কোর্সের জন্য বৈদেশিক শিক্ষা ফি পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। অনুমোদিত ব্যাংকের মাধ্যমেই সরাসরি প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, স্বীকৃত বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলে শিক্ষার্থীরা নির্ধারিত নথিপত্র উপস্থাপন সাপেক্ষে অনুমোদিত ব্যাংকের মাধ্যমেই সরাসরি প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবেন। এতদিন এই সুবিধা কেবল ব্যাচেলর ও উচ্চতর ডিগ্রির শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য ছিল, তবে এখন থেকে ভাষা শিক্ষা কোর্সেও এই নীতি প্রযোজ্য হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও মজবুত করতে সহায়তা করবে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কিছু দেশে ভাষাজ্ঞান থাকলে শিক্ষার্থীরা সহজেই চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পান। নতুন নীতির ফলে রিক্রুটিং এজেন্সির ওপর নির্ভরতা কমে গিয়ে শিক্ষার্থীরা সরাসরি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এখন বৈধ উপায়ে অর্থ পাঠানো সহজ হওয়ায় আরও বেশি শিক্ষার্থী নিজ উদ্যোগে স্বল্প খরচে বিদেশে পড়তে যেতে পারবেন। এর ফলে দেশের রেমিট্যান্স আয়েও ইতিবাচক প্রভাব পড়বে।

এফপি/ টিএ 

মন্তব্য করুন