© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৮ মে থেকে শিল্পখাতে যুক্ত হচ্ছে আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস

শেয়ার করুন:
২৮ মে থেকে শিল্পখাতে যুক্ত হচ্ছে আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৮ পিএম | ২৬ মে, ২০২৫

<div><div>শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতি...

শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতিদিন স্বাভাবিক সরবরাহের পাশাপাশি অতিরিক্ত ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পখাতে যুক্ত করা হবে।

সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

এছাড়া শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে থেকে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে। 

আরএ/এসএন

মন্তব্য করুন