© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ কোরিয়া থেকে আসবে ৬০৮ কোটি টাকার এলএনজি

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়া থেকে আসবে ৬০৮ কোটি টাকার এলএনজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ২৭ মে, ২০২৫

<div style="text-align: justify; ">দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া থেকে এক ক...

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (১১-১২ জুলাই ২০২৫ সময়ের জন্য ২৯তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

দক্ষিণ কোরিয়ার মেসার্স পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ১৪ লাখ ৯ হাজার ১৫২ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

আরআর/এসএন

মন্তব্য করুন