গরমে ডায়রিয়া থেকে বাঁচার উপায়
ছবি : সংগৃহীত
০৫:৫৩ এএম | ২৮ মে, ২০২৫
<div><div><div>গরমকাল এলেই অনেকের পেটের সমস্যা দেখা দেয়। ঘন ঘন বাথরুমে যাওয়া, পাতলা প
গরমকাল এলেই অনেকের পেটের সমস্যা দেখা দেয়। ঘন ঘন বাথরুমে যাওয়া, পাতলা পায়খানা বা পেট খারাপ—এসবই ডায়রিয়ার প্রধান লক্ষণ। এই সময়ে অতিরিক্ত ঘাম, শরীরে পানির ঘাটতি এবং দূষিত খাবার খাওয়ার কারণে ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যায়। তবে সঠিক যত্ন ও সচেতন জীবনযাপন মেনে চললে এই সমস্যা এড়ানো সম্ভব।
তাই এই গরমে ডায়রিয়া থেকে বাঁচতে কী করবেন, তা জেনে নিন—
ডায়রিয়া হলে সব সময় পরিষ্কার পানি পান করতে হবে, প্রয়োজনে ফুটিয়ে নিতে হবে। প্রতিবার খাবার খাওয়ার আগে ও পরে ভালো করে হাত ধুয়ে নিন। রান্নার উপকরণ ও পানি ঢেকে রাখুন। ঘাম থেকে শরীরে পানির ঘাটতি এড়াতে দিনে অন্তত ৩-৪ লিটার পানি খান।
সবশেষে কথা, ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন। ডায়রিয়া থেকে বাঁচতে পরিবার, বিশেষ করে শিশুদের জন্য এই সতর্কতা অত্যন্ত জরুরি।
আরএ